ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পান্তকে সেঞ্চুরির সুযোগ করে দিলেন শান্ত, ৪০০ ছাড়িয়ে লাঞ্চে ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ১২:২৬

৩০৮ রানের শক্ত ভিত নিয়ে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামা স্বাগতিক ভারত এরই মধ্যে ছাড়িয়ে গেছে ৪০০ রানের ঘর। আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে রয়েছেন শুভমান গিল ও রিশভ পান্ত। 

পান্তকে সেঞ্চুরি করার সুযোগ করে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৭২ রানে থাকা পান্তের সহজ ক্যাচ লুফে নিতে পারেননি তিনি। তাতে সেঞ্চুরির ঘ্রাণ নিয়ে লাঞ্চে গেছে ভারতের দুই ব্যাটার। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৪৩২ রানের লিড পেয়েছে ভারত।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেটে স্কোরবোর্ডে ২০৫ রান জমা করেছে ভারত। কোনো উইকেট আদায় করে নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। ৭২ রানে জীবন পান পান্ত। সাকিবের বল উড়িয়ে মারতে গেলে তা সহজ ক্যাচ হয় শান্তর সামনে। তবে শান্ত সেটি তালুবন্দি করতে পারেননি। জীবন পাওয়া পান্ত ৮২ রানে ব্যাট করতে নামবেন। অন্যদিকে ৮৬ রানে ব্যাট করতে নামবেন গিল।

এর আগে, দ্বিতীয় দিনে ভারতকে ৩৭৬ রানে থামিয়ে ব্যাট করতে নেমে বাকি দিনটা পার করতে পারেনি বাংলাদেশ। ১৪৯ রানে অলআউট হয়ে যায়। পড়ে ফলোঅনে। পরে বাংলাদেশকে পুনরায় ব্যাটিংয়ে না পাঠিয়ে আবারও ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৮১ রান জমা করে দিন শেষ করে স্বাগতিকরা।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা