ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ভূয়া মামলা দেখিয়ে প্রতারক চক্রের প্রতারণা ফাঁদ


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ১:২২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার বরাত দিয়ে ভূয়া মামলা সাজিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। ঢাকার শাহবাগ থানায় করা এ সংক্রান্ত একটি এজাহারের কপি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়েছে। এতে করে নামে বেনামে অনেক রাজনৈতিক ব্যাক্তিসহ সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে প্রতারণা করে আসছে প্রতারক চক্রটি। ভূয়া মামলার ওই এজাহারের বরাতে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছেলেকে গুলি করে হত্যার অভিযোগ এনে কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন নাগেশ্বরী পৌরসভার ৩ নং ওয়ার্ডের ফুলগ্রাম এলাকার মৃত মকরম আলীর ছেলে মতিয়ার রহমান (মতি মিয়া) বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় ৪৩ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০/১৫০জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি মামলার বিবাদীপক্ষসহ সচেতন মহলের। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু নাগেশ্বরী পৌরসভার ৩ নং ওয়ার্ডেই নয় এ উপজেলায় ফুলগ্রাম নামে কোনো গ্রামই নেই এমনকী ওই ওয়ার্ডে মৃত মকরম আলীর ছেলে মতিয়ার রহমান (মতি মিয়া) নামের কোনো ব্যাক্তি নেই, যার জাতীয় পরিচয় পত্র নাম্বার ৮৫১৫৬৮৯৯৬২৩৫ সেটিও ভূয়া। বিষয়টি নিশ্চিৎ করেছেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ। শুধু তাই নয়, এজাহারে উল্লেখিত ২ সেপ্টেম্বর ২৪ এ শাহবাগ থানায় এ সংক্রান্ত কোনো মামলা হয়নি বলেও জানিয়েছেন ওই থানার অফিসার ইনচার্জ। 
ভূয়া মামলার এজাহারে উল্লেখিত আসামীরা হলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু (৬০), লালমনিরহাট জেলার কলেজ বাজার, তালুক খুটামারা এলাকার মৃত কমর উল্লাহ সরকারের ছেলে এ্যাড. মতিয়ার রহমান, কালীগঞ্জের কাশীরাম এলাকার মৃত করিম উদ্দিন আহম্মেদের ছেলে নুরুজ্জামান আহম্মেদ (৬৫), রাজপুর গ্রামের মৃত আব্দুল সাফাতের ছেলে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট সদরের মৃত আব্দুল সাফাতের ছেলে মোফাজ্জল হোসেন মোফা (৫০), হারাটি কাজীর চওড়া গ্রামের মৃত হায়দার আলী খানের ছেলে আমিনুল খান (৪৫), কালীগঞ্জ গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে রেফাজ রাঙ্গা (৪৫), মৃত করিম উদ্দিন আহম্মেদের ছেলে সামসুজ্জামান ভুট্ট (৫৪), কাশিরাম এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন আহম্মেদ বিল্পব (৫০), কালীগঞ্জ গ্রামের মৃত করিম উদ্দিন আহম্মেদের ছেলে খুরশিদুজ্জামান আহম্মেদ (৫৬), বাবুল মিয়ার ছেলে শরিফুল ইসলাম (৪০), মৃত ছকমল হোসেনের ছেলে মোক্তার ইসলাম ঝাউলি (৩৬), আজগর আলীর ছেলে ছাত্রলীগ নেতা মাহবুব ইসলাম (কাউটাল), হাফিজ উদ্দিনের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা নুরনবি ইসলাম (৩২), মৃত আলতাফ হোসেনের ছেলে যুবলীগ নেতা শাহিনুর আলম খোকন (৫০), কাশিরাম গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম সজিব (২৭), মৃত রেফাজ উদ্দিন মোল্লার ছেলে ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, বৈরাতি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও ছাত্রলীগ নেতা আনিসুর রহমান আনিছ (২৬), মনিরুজ্জামান মনির, কালীগঞ্জের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নুর আলম সিদ্দিকী, মৃত শহির উদ্দিন মোল্লার ছেলে মেজবা উদ্দিন বিল্পব, দক্ষিন ঘনশ্যাম গ্রামের সামসুজ্জামান সামুর ছেলে রাকিবুল ইসলাম রাকিব, কাশিরামের মৃত সোলেমান হাটাইয়ের ছেলে মুকুল মিয়া, আমিন মিয়ার ছেলে আনিসুর রহমান শিমন, মৃত নিরাসা মাস্টারের ছেলে খোকন মিয়া, কাকিনা এলাকার মৃত শফিয়ার রহমানের ছেলে শফিকুল ইসলাম, গোড়ল এলাকার মৃত আলি আহম্মেদের ছেলে মাহমুদুল ইসলাম, কালীবাড়ী এলাকার মৃত বাচ্চু খানের ছেলে সুমন খান, জেলা পরিষদ মোড়র আব্দুল্লাহর স্ত্রী এ্যাড. সফুরা বেগম রুমী, থানাপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে কাজী নজরুল ইসলাম তপন, নিজপাড়া মহেন্দ্রনগর গ্রামের এনামুল হক মাস্টারের ছেলে তাহমিদুল ইসলাম বিল্পব, খোদ্দ সাপটানা গ্রামের হাসান আলীর ছেলে রাশেদুল ইসলাম রাশেদ, আদিতমারীর মৃত বাবর আলীর ছেলে আব্দুস সোহরাব হোসেন, কাশিপুর মহেন্দ্রনগর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সুমন সওদাগর, বড়বাড়ী, বড়বাসুরিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে বকুল মিয়া, কালীগঞ্জ উপজেলার কৈইটারী মদাকী গ্রামের লুৎফর রহমানের ছেলে গোলাম কিবরিয়া, লতাবর এলাকার আবু বক্কর সিদ্দিকর ছেলে আবু সাইদ, কালীবাড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে মোড়ল হুমায়ন কবির, কৈকুমারী বালাপাড়া গ্রামের মৃত কোব্বাস আলীর ছেলে মাহতাব আলী, রংপুরের পীরগাছা উপজেলার হাসনা এলাকার আব্দুল কাদের প্রধানের ছেলে নুর আলম প্রধান (৩৮), খরখরিয়া পশুরাম এলাকার শফি মিয়ার ছেলে মামুনুর রশিদ শুকারা (৩৫), লালমনিরহাটের আদিতমারী উপজেলার বশিনটারী, দুর্গাপুর এলাকার লুৎফর রহমানের ছেলে জাকির হোসেন, হাতীবান্ধা উপজেরার বড়খাতা এলাকার মোতাহার হোসেনের ছেলে মাহমুদুল হাসান সোহাগ (৫০), বাবুপাড়া, রংপুরের কাশেমের ছেলে ইমরান হোসেনসহ অজ্ঞাত আরও ১০০/১৫০ জন। 
ভূয়া এজাহারটিতে উল্লেখ করা হয়, মামলার বাদী মতিয়ার রহমান মতি মিয়ার ছেলে শরিফ হোসেন (২২) লেখাপড়ার পাশাপাশি ঢাকার শাহবাগ এলাকায় কাজ করতেন। সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে শেখ হাসিনার নেতৃত্বে লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঢাকায় আসে। এজাহার নামীয় আসামীরা ঢাকায় অবস্থান নিয়ে গোপন বৈঠকে শলাপরামর্শ করে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করতে ১-৩ নং আসামী নির্দেশ দেন যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বের করলে তোমরা তা প্রতিহত করবে। গেলো ৫ আগস্ট তার ছেলে শরিফ হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আন্দোলনের মিছিলে যোগ দিলে ওই দিন সকাল অনুমানিক ১০টায় শাহবাগ মোড়ের পাশে পৌঁছামাত্রই এজাহারভূক্ত নামীয় ১-৩ নং আসামীর হুকুমে এজাহারভুক্ত অন্য আসামী ও অজ্ঞাতনামা আসামীদেরকে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী আসামীরা হাতে অগ্নেয়াস্ত্র, পিস্তল, রড, বাঁশ, লাঠিশোঠাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শরিফ হোসেনকে গুলি করে। গুলিটি শরিফের শরীরের পিছনে কোমরের উপরে ঢুকে পড়লে সে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে সেখানকার কয়েকজন তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। তবে কোন মেডিকেলে ভর্তি করা হয়েছে সে বিষয়টি নিশ্চিৎ করে এজাহারটিতে উল্লেখ করা হয়নি।
অপরদিকে এজাহারে লেখা সাক্ষী ১। রহিম হোসেন (৩৫), পিতা-আকবর আলী, গ্রাম-রহমতপুর, ওয়ার্ড-৩, উপজেলা-নাগেশ্বরী, জেলা-লালমনিরহাট, ২। বাছেদ মিয়া (২০), পিতা-আছির উদ্দিন, গ্রাম-রহমতপুর, ৩ নং ওয়ার্ড, উপজেলা-নাগেশ্বরী, জেলা-লালমনিরহাট, ৩। রবিউল ইসলাম (৩৪), পিতা-আউয়াল হোসেন, গ্রাম-বত্রিশ গ্রাম, ওয়ার্ড নং-৪, গ্রাম-নাগেশ্বরী, উপজেলা-নাগেশ্বরী, জেলা-লালমনিরহাট। উপর্যুক্ত স্বাক্ষীদের তালিকায় লক্ষ্য করলে দেখা যায় উপজেলার নাম নাগেশ্বরী উল্লেখ থাকলেও সেখানকার ওয়ার্ডগুলোতে উল্লেখিত নামীয় কোনো গ্রাম নেই। এমনকি নাগেশ্বরী উপজেলা লালমনিরহাট হিসেবে লিখলেও এ উপজেলাটি কুড়িগ্রাম জেলার আওতায় রয়েছে। 
এজাহারে উল্লেখিত আসামী রেফাজ রাঙ্গা (৪৫) জানান, শাহিন নামের ওই সাংবাদিক অন্য ব্যাক্তির মাধ্যমে আমার কাছে টাকা চেয়েছে। এভাবে এই চক্রটি অনেকের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছে। মোক্তার ইসলাম ঝাউলি জানান, তিনি দিন মজুর করে কোনোমতে সংসার চালান। কোনোপ্রকার রাজনীতির সাথে জড়িতও নন তিনি। কিন্তু তার নাম দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। নজরুল ইসলাম মোল্লা ও মনিরুজ্জামান মনির জানায়, তারা এ সংক্রন্ত বিষয়ে কিছুই জানেন না অথচ স্থানীয় শাহিন ওরফে টেনশন শাহিন নামের অনলাইন পত্রিকার সাংবাদিক বিভিন্ন জনের মাধ্যমে ফোনকলের মাধ্যমে নাম কেটে দেয়ার কথা বলে অর্থ দাবি করেন। তার উপর্যপুরি বিরক্তির কারণে তারা তাকে কিছু টাকা দিতে বাধ্য হয়। এছাড়াও অনেকেই ওই প্রতারক সাংবাদিককে টাকা দিয়েছে বলেও জানান তারা। এভাবে অনেক নিরাপরাধ মানুষ হয়রানী ও প্রতারণার শিকার হচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে খতিয়ে দেখে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা। 
এ বিষয়ে কথা বলতে ওই সাংবাদিক শাহিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকারকে ফোন দিলে তিনিফোন রিসিভ করেননি। ঢাকার শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাজিরুর রহমান বলেন, এরকম কোনো মামলা শাহবাগ থানায় হয়নি। এছাড়াও এধরনের কোনো বাটপারির কবলে যাতে কেউ না পড়েন। সে বিষয়ে নিকটস্থ থানায় জিডি করার পরামর্শও দেন তিনি। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন