বাঁশখালীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু- গৃহবধূ আহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে বজ্রপাতে মোঃ শিহাবুর রহমান সিফাত (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত শিহাবুর রহমান সিফাত উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শফি আহমদের বাড়ির মাহমুদুর রহমানের পুত্র। সে কাথরিয়া স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় শিহাবুর রহমান সিফাত গোসল করে পুকুর থেকে বাড়ী ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে মাটিতে পড়ে যায়। তার ভাই মোঃ ইব্রাহিম স্থানীয় দোকান থেকে বাড়ি ফেরার পথে মুমূর্ষু অবস্থা শিহাবুরকে দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুনাগরীস্থ মা-শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে বলে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
একই দিনে একই উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকায় জেসমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূ বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয়। আহত জেসমিন আক্তার ওই এলাকার মোঃ জাকের হোসেন প্রঃ বাদশার স্ত্রী।
আহতের স্বজনরা বলেন, জেসমিন আক্তার ঘরের ভেতরে মরিচ বাটছিল, এসময় ঘরের জানালা দিয়ে হঠাৎ বজ্রপাতের ছিটকে ঢুকে জেসমিনের শরীরে লাগে,এতে ঘরের মেজোতে পড়ে যায় জেসমিন। তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি দেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি