ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে ভাতিজাকে বিয়ের দাবীতে অনশনরত চাচিকে মারধর' টাকা মোবাইল সহ প্রমানপত্র ছিনতাই


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ৩:৪৭

বগুড়ার নন্দীগ্রামে বিয়ের দাবীতে ভাতিজার বাড়িতে অনশনরত চাচিকে মারধর করে টাকা মোবাইল সহ সব প্রমানপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ভাতিজা ও তার পরিবারের বিরুদ্ধে। মারধরের শিকার চাচি বর্তমানে নন্দীগ্রাম উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক ভাতিজা উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামের মনসুর হোসেন ছেলে রফিকুল ইসলাম রানা পলাতক রয়েছেন। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

প্রাপ্ততথ্যে জানাগেছে, গত ৪ বছর পূর্বে লোভী মায়ের সহযোগীতায় ২ সন্তানের জননী চাচির সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রানা। বিয়ের প্রলোভন সহ বিভিন্ন প্রলোভনে আপন ছেলের ঘরে চাচিকে পাঠিয়ে দরজায় পাহাড়া থাকতো লোভী মা। উদ্দেশ্য ছেলেকে দিয়ে ভুলিয়ে ভালিয়ে চাচির নিকট গচ্ছিত টাকা হাতিয়ে নেয়া। গত ৪টি বছর এভাবেই চলেছে লোভী মায়ের সহযোগীতায় চাচি ভাতিজা প্রেমলীলা। চাচি তার প্রেমিক ভাতিজাকে স্বামী হিসেবে পেতে স্বামীকে দিয়েছেন ডিভোর্চ। পরে শুরু হয় বিয়েতে তালবাহানা। অবশেষে গত বৃহস্পতিবার সকাল ১০টায় বিয়ের দাবীতে ভাতিজা রানার বাড়িতে অনশনে বসেন চাচি। সন্ধায় বিয়েতে রাজিও হোন প্রেমিক ভাতিজা ও তার পরিবার। তুলে নেন ঘরে। রাতে প্রেমিক জুটি চাচি-ভাতিজা কে থাকতে দেওয়া হয় একি ঘরে। সকালে ঘুম থেকে উঠে আবারও শুরু হয় প্রেমিক ভাতিজা ও তার পরিবার তালবাহানা। চাচির নিকট দাবী করা হয় যৌতুক হিসেবে ৩ লক্ষ টাকা। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচিকে অমানবিক নির্যাতন ও মারধর করে বাড়ি থেকে বের করে দেন প্রেমিক ভাতিজা ও তার পরিবার। ছিনিয়ে নেন চাচির নিকট গচ্ছিত নগত ২০ হাজার টাকা মোবাইল ফোন সহ প্রমানপত্র।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী চাচির সাথে কথা বললে তিনি জানান, রানার মা আমাদের প্রেমের হর্তাকর্তা ছিল। শুধু মাত্র তার মায়ের মিষ্টি কথায় ভুলে তার ছেলে রানার সাথে প্রেমের সম্পর্ক করেছি। গত ৪টি বছর মা ছেলে যা চেয়েছে তাই দিয়েছি। এই পর্যন্ত রানা ও তার মা মিলে আমার কাছ থেকে প্রায় ৬/৭ লক্ষ টাকা নিয়েছে এবং খেয়েছে। রানা ও তার মায়ের কথায় স্বামীকে ডিভোর্চ পর্যন্ত দিয়েছি। যখন বিয়ের কথা বলছি তখন মা ছেলে বিভিন্ন তালবাহানা শুরু করেছে। বাধ্য হয়ে বিয়ের দাবীতে অনশনে এসে মারধর এবং ছিনতাইয়ের কবলে পরেছি। 

অভিযোগের সত্যতা শিকার করে অভিযুক্ত প্রেমিক ভাতিজা রানার মা সাংবাদিকদের বলেন, আমার ছেলে অপরাধী তাকে ধরে জেল দেন ফাঁসি দেন যা ইচ্ছা করেন। সেই সাথে ছিনিয়ে নেয়া টাকা মোবাইল সহ প্রমানপত্র ছেলে রানার নিকট রয়েছে বলেও জানান অভিযুক্ত রানার মা।  

গ্রামবাসী বলেন, মা ছেলে মিলে মেয়েটাকে নিঃস করেছে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান গ্রামবাসী। 

এবিষয়ে থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে এসআই নাজমুল হক জানান বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির