জার্সির লোভে মেসিকে বাড়তি সুবিধা দেন রেফারি
ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির খ্যাতি চিরস্থায়ী। এমনকি তাকে সর্বকালের সেরা ফুটবলার বলা হলেও খুব বেশি বিতর্ক থাকবে না। বিশ্বকাপজয়ী এই ফুটবলার নিজেই সবসময় থাকতে চেষ্টা করেন বিতর্কের ঊর্ধ্বে। তবে সাম্প্রতিককালে আলোড়ন তৈরি করেছে এক রেফারির স্বীকারোক্তি, যেখানে ২০০৭ কোপা আমেরিকার এক ম্যাচে মেসিকে একটি হলুদ কার্ড থেকে বাঁচাতে রেফারির শর্তের বিষয়টি সামনে এসেছে।
ঘটনাটি ২০০৭ কোপা আমেরিকার সেমিফাইনালের, যেখানে আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ী হয়েছিল। সেই ম্যাচে মেসি, গ্যাব্রিয়েল হেইঞ্জে এবং হুয়ান রোমান রিকেলমে গোল করে দলকে ফাইনালে তুলেছিলেন। তবে ম্যাচের শেষের দিকে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে যান মেসি, যা তার কোপা আমেরিকার ফাইনালে খেলার ভাগ্য নির্ধারণ করেছিল।
সাবেক চিলিয়ান রেফারি কার্লোস চান্ডিয়া সম্প্রতি স্বীকার করেছেন যে, তিনি মেসিকে একটি হলুদ কার্ড দেখানো থেকে বিরত ছিলেন, তবে এর জন্য মেসিকে দিতে হয়েছিল একটি জার্সি। চান্ডিয়া ইএসপিএনকে বলেন, ‘মেসি আচমকাই বল হাতে স্পর্শ করে, তবে সেটা মাঠের মাঝখানে। মেক্সিকোর জন্য কোনো গোলের সুযোগ তৈরি হয়নি। আমি তাকে বললাম, ‘এটা হলুদ কার্ড, তবে তোমার জার্সি দিলে আমি কার্ড দেখাব না।’
মেসির জার্সির প্রতিশ্রুতিতে চান্ডিয়া হলুদ কার্ড দেখানো থেকে বিরত থাকেন, যার ফলে মেসি ফাইনালে খেলার সুযোগ পান। তবে মেসি সেই মুহূর্তে জার্সি দেওয়ার প্রস্তাব করলেও চান্ডিয়া তাকে ড্রেসিংরুমে গিয়ে জার্সি দিতে বলেন। চান্ডিয়া আরও জানান, ‘মেসি পরে ড্রেসিংরুমে এসে জার্সি দিয়ে যায়।’
চান্ডিয়া জানিয়েছেন যে, সেই ম্যাচে কার্ড না দেওয়ার কারণে ব্রাজিলিয়ানদের সমালোচনার মুখে পড়েন এবং সম্ভবত এ কারণেই তাকে ২০০৭ কোপা আমেরিকার ফাইনালে মূল রেফারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি।
ফাইনালে আর্জেন্টিনার জন্য দিনটি ছিল হতাশার। ব্রাজিল ৩-০ ব্যবধানে জয়ী হয়ে শিরোপা জিতে নেয়, হুলিও ব্যাপতিস্তা, দানি আলভেসের গোল এবং রবার্তো আয়ালার আত্মঘাতী গোলের মাধ্যমে।
T.A.S / T.A.S
‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা
মুশফিককে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
ইতিহাসের বড় অঘটন, ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে আর্সেনালের বিদায়
কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান
যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন
অভিষেক-সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের বিশ্বরেকর্ড
তীব্র তোপের মুখে এমবাপে, আর্থিক ক্ষতির শঙ্কা
ব্যালনের মঞ্চে স্পেনের আধিপত্য, তবুও ‘দুর্ভাগা’ স্পেন!
ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে কী পেলেন
মরিনিওর প্রত্যাবর্তনে বদলে গেল এল ক্লাসিকোর চিত্র
সর্বোচ্চ দাম শরীফুলের, তাসকিন ২ কোটি ১০ লাখ, তানজিদ ২ কোটি
চাকরিটা কি বাঁচাতে পারবেন ম্যানইউ কোচ?