উলিপুরে সহকারী শিক্ষকদের ১২তম বেতন গ্রেড প্রস্তাবনার প্রতিবাদে মতবিনিময় সভা
কুড়িগ্রামের উলিপুরে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আয়োজনে সহকারী শিক্ষকদের জন্য প্রহসন মূলক ১২তম গ্রেডে বেতন উন্নীতকরণ প্রস্তাবনার প্রতিবাদে এবং প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে এ মতবিনিময় সভা হয়।
সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ প্রামানিক রিপনের সঞ্চালনায় ও সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সধারণ সম্পাদক ফিরোজ আলম মন্ডল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আবু ছায়েম আনছারী, মমিন মিয়া, সোহেল কামাল হাফিজুর রহমান সেলিম, আনিছুর রহমান, এবাদত আলী, রাকিবুল হাসান এবাদত, সিদ্দিকুল ইসলাম, মাহমুদুল হাসান মানিক ও আকিদুল মারুফ।
এ সময় সহকারী শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকদের প্রতিটি জায়গায় সম্মান দেয়া হয়। অথচ বেতন ও গ্রেডের সময় আমরা বৈষ্যমের শিকার। আমাদের সহকারী শিক্ষকদের যে বেতন দেয়া হয় তা দিয়ে সংসার চলে না। অনেক শিক্ষক এই বেতন গ্রেডে চলতে না পেরে তার নিজ নামীয় চেক বন্ধক রেখে সংসার চালান। যা আমাদের জন্য লজ্জাকর ও সম্মানহানী। আমরা বৈষ্যমের নিরসন চাই। অনতিবিলম্বে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবী জানান তারা।
T.A.S / T.A.S
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ