চৌদ্দগ্রামে ছালাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই
কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজার ছালাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত দশটায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা নাগাদ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো: মেহেদী হাসান সুজন।
পুড়ে যাওয়া মার্কেটের দোকান মালিক জাকির হোসেন বলেন, তার দোকানে ডিজেল, মবিল কেরোসিন, টায়ার, নসিমন ও ট্রাক্টরের যন্ত্রাংশ বিক্রয় করতেন। অগ্নিকান্ডে তার দোকানের সকল মালামাল পুড়ে গেছে। একই সাথে পাশের খোরশেদ মিস্ত্রির ওয়াক্সসপে গাড়ির তৈরি বডি ও বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে গেছে। সব হারিয়ে এখন পথে বসা ছাড়া তাদের আর কোন উপায় রইলো না।
মার্কেট মালিক আব্দুছ ছালামের পরিবার জানায়, দোকানের ভাড়া তুলে তাদের সংসার চলতো। এখন কিভাবে সংসার চালাবে এবং কি দিয়ে তারা মার্কেট তৈরি করবে ভেবে কোনো কূল-কিনারা পাচ্ছেন না।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার মো: মেহেদী হাসান সুজন বলেন, সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
T.A.S / T.A.S
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা