ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরের চরবংশীতে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা.) পালন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ১১:২৪

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে খাসেরহাট ঈদগাহ ময়দানে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে যুব সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জামায়াতে ইসলামী ২নং উত্তর চরবংশী ইউনিয়ন শাখার আয়োজনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমির মাও. গাজী মুনজির হাসান এমরানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাও. মো. ইমাম হোসাইন ও সহকারী সেক্রেটারি মাও. মোহাম্মদ হোসাইনের উপস্থাপনায় আলোচনা করেন মাস্টার মো. রুহুল আমিন ভূঁইয়া (আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লক্ষ্মীপুর জেলা ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী)।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা চাই আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে ওই নির্বাচন একটা যৌক্তিক সময়ে দেয়া হোক। অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সে সরকার দেশটাকে আগে সুশৃংখল পর্যায়ে নিয়ে এসে তারপর নির্বাচন দিক। ফ্যাসিস্ট হাসিনা সরকার বিগত ১৭ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন দেয়নি বলেই এ দেশের জনগণ ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনকে বয়কট করেছে। তবুও স্বৈরশাসক হাসিনা জোর করে নিরপরাধ লোকদের আয়নাঘর বানিয়ে সেখানে বছরের পর বছর বন্দি করে নিপীড়ন করেছে, তাদেরকে সেখানে নামাজ পড়তে দেয়নি, রোজা রাখতে দেয়নি। এভাবেই জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দদের দিনের পর দিন, বছরের পর বছর নির্যাতন করে ক্ষমতায় টিকেছিল। এখন দেশ থেকে পালিয়ে গেছে আবার নাকি চট করে ঢুকে পড়বে? শেখ হাসিনা যদি টুপ করে ঢুকে পড়ে আমরা কট করে তার বানানো আয়নাঘরে ঢুকিয়ে দিব।

তিনি আরো বলেন, আমরা চাই অন্তত দুদিন হলেও জালিম হাসিনা আয়নাঘরে থাকুক। আগামী নির্বাচনে আর কোনো স্বৈরাচার সরকার আসতে দেয়া হবে না। আগামীর সরকার হবে কুরআন ও সুন্নাহর অনুসারী সরকার। আগামী সরকার হবে ন্যায় ও ইনসাফভিত্তিক শান্তি প্রতিষ্ঠার জনগণের সরকার। দেশে আর কোনো চাঁদাবাজ, মাস্তানদেরকে ঠাঁই হবে না। আগামী সরকার হবে ভোটচোরমুক্ত, দখলদারমুক্ত, মাদকমুক্ত, স্বাধীন দেশের গনতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক অধিকার রক্ষার জনগণের সেবক সরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মাও. সাইয়্যেদ মো. নাজমুল হুদা (আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়পুর উপজেলা), অ্যাডভোকেট আ. আউয়াল রাসেল (সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়পুর উপজেলা), মাও. মো. মফিজুর রহমান (শূরা ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়পুর উপজেলা), মাও. মো. আনোয়ার হোসাইন (শূরা ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়পুর উপজেলা), মাও. নাসির আহমাদ (আমির, ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন)। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

আলোচনা শেষে বাদ মাগরিব রায়পুর আই টিউন একাডেমির শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। এসময়ে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং উত্তর চরবংশী ইউনিয়ন শাখার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

জামান / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার