ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

মেসির মায়ামির রেকর্ডের স্বপ্নে ধাক্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ১২:১৭

মেসি গোল করবেন বা গোল করাবেন আর ইন্টার মায়ামি জিতবে, এটাই যেন নিয়তি হয়ে গেছে। কিন্তু আজ মেসির গোল নেই, নেই গোলে সহায়তাও, ইন্টার মায়ামিরও তাই জয় নেই! মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আজ নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি।

প্লে-অফে জায়গা নিশ্চিত হয়ে গেছে আগেই, ইন্টার মায়ামি এবার স্বপ্ন দেখছে একটি রেকর্ডের। নিউইয়র্ক সিটির সঙ্গে আজকের ড্রয়ে এক মৌসুমে এমএলএসে সর্বোচ্চ পয়েন্টের সেই রেকর্ডের স্বপ্নে বড় এক ধাক্কাই লেগেছে মেসির মায়ামির।

প্রতিপক্ষের মাঠে গোল পেতে মায়ামিকে ৭৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৭৫ মিনিটে মায়ামিকে এগিয়ে দেওয়া ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানার গোলটিতে মেসির কোনো অবদান নেই। গোলটি তিনি করেছেন মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবার পাস থেকে।

আলবার সহায়তায় করা কাম্পানার গোলে জয় প্রায় পেয়েই যাচ্ছিল মায়ামি। দলটির সমর্থকেরা প্রতিপক্ষের মাঠে জয় উদ্‌যাপনও একপ্রকার শুরু করে দিয়েছিল। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জেমস স্যান্ডসের গোলে সমতায় ফেরে নিউইয়র্ক সিটি এফসি। স্যান্ডস গোলটি করেছেন সান্তিয়াগো রদ্রিগেজের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে।

এই ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা মায়ামির পয়েন্ট ৩০ ম্যাচে ৬৪। এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে এখনো মায়ামির হাতে ম্যাচ আছে ৪টি। এই ৪ ম্যাচ থেকে অন্তত ১০ পয়েন্ট পেলেই ২০২১ সালে গড়া নিউ ইংল্যান্ড দলের রেকর্ডটি ভেঙে ফেলবে তারা।

এমএসএম / এমএসএম

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক