মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যান্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষায় এবং সীমান্তে মাদকের অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পরিচালক (চট্টগ্রাম বিভাগ) জাহিদ হোসেন মোল্লার সার্বিক নিদের্শনা ও তত্ত্বাবধানে এবং টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিফাত উল্লাহ তাসনিমের নেতৃত্বে একটি চৌকস টিম গত ১৯ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফে উপজেলা হাস্পাতালের পাশে অভিযানে এক কেজি ক্রিস্টাল মেথসহ মৃত ওসমান গনির ছেলে ফিরোজ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ক্রিস্টাল মেথা বা আইসের মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি দেশব্যাপী মাদকের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন। মাদকের বিরুদ্ধে তথা মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধপরিকর।
T.A.S / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা