ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ২:৪৯

ঝিনাইদহে ফসল উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈবসার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার গাগান্না গ্রামের মাঠে সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকার খামারবাড়ির অতিরিক্ত পরিচালক ড. ফ ম মাহবুবুর রহমান, উপ-পরিচালক মোফাকখারুল ইসলাম, ডেপুটি চিফ সাদেকুর রহমান, যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিব, উপ-সহকারী কৃষি অফিসার মফিজ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহারে মাটির গঠন ও বুনট উন্নত করে পানির ধারণক্ষমতা বাড়ায়, পানির অপচয় রোধ করে। এ সার মাটির অম্লত্ব ও লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ফসলের উৎপাদন ও গুণগতমান বাড়িয়ে কৃষকের আয় বৃদ্ধিতে সহায়তা করে।

যশোর অঞ্চলে কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর এই মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণি অংশ নেন।

T.A.S / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা