শিবপুরে ৬ ডাকাত ও ২ গরুচোর গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে ৬ ডাকাত ও ২ গরুচোরকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এ বিষয়ে রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে থানায় প্রেস ব্রিফিং করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঘাসিরদিয়া গ্রামের কাবিল মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় ৬ ডাকাতকে পুলিশ গ্রেফতার করে। একই রাতে জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের বাচ্চু মিয়ার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় দুই গরুচোর। পরে তাদের পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- পটুয়াখালীর চরমাইশাদী গ্রামের রাজ্জাকের ছেলে মো. হাবিব (৪৫), একই উপজেলার মেলীপাড়া গ্রামের কাশেম হাওলাদারের ছেলে মো. হারুন (৩০), ফেনীর নিচ কুনজরা গ্রামের বদির আলমের ছেলে জাহাঙ্গীর (৩০), মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভাটারচর গ্রামের তনু মিয়ার ছেলে হিরন (৩৫), শ্রীনগর থানার কামারগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবিন (৩০) এবং পটুয়াখালীর তেওবুনিয়া গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে মনির (৩০)।
তাদের বিরুদ্ধে আরে কোনো মামলা রয়েছে কিনা, তা পুলিশের পক্ষ থেকে যাচাই করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এমএসএম / জামান
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২