টাঙ্গাইলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
ডিজিটাল লেনদেন এর ব্যবহার ও উপকারিতা বিষয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মশালার আয়োজন
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২১ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে ব্যাংকের টাঙ্গাইল শাখায় ডিজিটাল লেনদেন এর ব্যবহার ও উপকারিতা বিষয়ে দিনব্যাপী এক আর্থিক স্বাক্ষরতা কর্মশালার আয়োজন করে। উক্ত আর্থিক সাক্ষরতা কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ডিপার্টমেন্ট এর পরিচালক জনাব মোঃ ইকবাল মহসীন প্রধান অতিথি এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিজিটাল লেনদেন এর ব্যবহার ও উপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিট এর প্রধান জনাব মোঃ আবু ছায়েম।
উক্ত কর্মশালায় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পেমেন্ট এন্ড সেটেলমেন্ট বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুল কুদ্দুছ, মানব সম্পদ বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) জনাব এ. কে. এম. হাসান রহিম, ব্যাংকের টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান জনাব মোঃ আব্দুল খালেক-সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজিত উক্ত কর্মশালায় ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচকবৃন্দ বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। ডিজিটাল লেনদেন গ্রাহকদের সময়কে সাশ্রয় এবং তাদের লেনদেনকে অধিকতর ঝুঁকিমুক্ত করবে বলে আলোচকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান