ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দ্রুত সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীতে STEP প্রকল্পের শিক্ষকরা ৫০ মাস ধরে বেতনবঞ্চিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৫:৪৭

চাকরি জাতীয়করণ ও ৫০ মাসের বকেয়া বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেন তারা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ৫০ মাস ধরে বেতন না পাওয়ার কারণে চলমান সংকটের দ্রুত সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকরা জানান, ২০১০ সালে শুরু হওয়া ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ (STEP) প্রকল্পটি ২০১৯ সালে সমাপ্ত হলেও বর্তমানে কর্মরত ৭৩৮ জন শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। দেশব্যাপী ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ শিক্ষকরাই দায়িত্ব পালন করে আসছেন। এককথায় পলিটেকনিক ইনস্টিটিউটের মোট শিক্ষকের অর্ধেকের বেশি এই প্রকল্পের।

বক্তারা আরো বলেন, বেতন না পাওয়ার কারণে আমাদের পরিবার-পরিজনের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। প্রকল্প শেষ হওয়ার পরও সরকার আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করেনি। ফলে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। শিক্ষকরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান, যাতে তারা তাদের ন্যায্য প্রাপ্য পেতে পারেন এবং দেশের শিক্ষার অগ্রগতিতে যথাযথ ভূমিকা পালন করতে পারেন।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি