রাজশাহীর হকি খেলোয়াড় মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত
রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়ার রবি উদ্দিন আহমেদ মিন্টুর ২৫তম ও শামীম রেজার ১৭তম মৃত্যুবার্ষিকী প্রতি বছরের ন্যায় নানা আয়োজনে রাজশাহীতে পালিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বৈকালী সংঘ রাজশাহীর আয়োজনে এ উপলক্ষে নগরীর সিএন্ডবি মোড় বৈকালী সংঘ চত্বর থেকে র্যালি শুরু করেন সংঘ পরিচালনা পর্ষদের সদস্য, খেলোয়ার ও কর্মকর্তা-কর্মচারীগণ। তারা র্যালি নিয়ে সিএন্ডবি মোড় হয়ে ফায়ার সার্ভিস মোড় দিয়ে ঘোষপাড়া হয়ে লক্ষ্মীপুর মিন্টু চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মনি চত্বরে এসে শেষ করেন। পরে মিন্টু ও রেজার স্মরণে আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বৈকালী সংঘ রাজশাহীর সভাপতি মনিরুজ্জামান ছানা। তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়ার রবি উদ্দিন আহমেদ মিন্টু এবং শামীম রেজা ছিলেন রাজশাহীর গর্ব। তারা উভয়ে এই মাটির সন্তান। তারা জাতীয় দলের হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। তাদের অনুকরণীয় হয়ে আজ অনেক হকি খেলোয়ার তৈরি হচ্ছে। এই অকালপ্রয়াত দুই তারকাকে জাতি ও রাজশাহীবাসী কোনোদিন ভুলবে না।
এ সময় উপস্থিত ছিলেন- বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, খেলোয়ার ও ক্রীড়া সংগঠক বুলবুল ইসলাম আজাদ, আজিজুল ইসলাম, রায়হান উদ্দিন হালিম, নয়ন, সুমন, শিশু, রবি , মেরাজ ও তাফেরসহ বৈকালী সংঘের ক্রিকেট ও হকি খেলোয়ারবৃন্দ।
এদিকে, উভয় খেলোয়ারসহ বৈকালী সংঘের প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে বাদ আসর কাজীহাটা ১ নম্বর জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / জামান
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ
Link Copied