ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন স্থানে ঘোষিত ‘নীরব এলাকা’ কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময়


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৬:৪৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকায় শব্দ দূষণ রোধে 'নীরব এলাকা' ঘোষণা কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বেবিচক এর সদর দপ্তরে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, BUP, ndc, nswc, afwc, psc)। 

এই সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বেবিচক, বিআরটিএ, ঢাকা ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।  

মতবিনিময় সভায় প্রতিনিধিগণ তাদের সংস্থার গৃহীত পরিকল্পনাসমূহ তুলে ধরেন এবং অন্যান্য অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করেন, যাতে সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে ‘নীরব এলাকা’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা যায়। এছাড়া, মতবিনিময় সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়। 

উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যম ব্যক্তিবর্গও সভায় উপস্থিত ছিলেন, যারা কর্মসূচির বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। তাদের মতামত কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শব্দ দূষণ রোধে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন যে, এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য। গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা সম্ভব হবে, যা এই উদ্যোগের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও উল্লেখ করেন যে, সংবাদমাধ্যমের সহযোগিতায় জনগণ শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে পারবে এবং এ উদ্যোগকে সমর্থন করে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

T.A.S / জামান

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি