রাজবাড়ীতে চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে চরমপন্থি নেতা সুশিল কুমার সরকার (৫৮) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। তিনি গোয়ালন্দ ঘাট থানার ভোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে সুশিল কুমার সরকারকে নিয়ে গলায় কোপ ও গুলি করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে। তার ভাই সুনিল কুমার সরকার উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুশিল কুমার সরকারের ভাই সুনিল কুমার সরকার বলেন, চরমপন্থিরা অভ্যন্তরিন কোন্দলের জের ধরে তার ভাইকে গলায় কুপিয়ে ও এলোপাথারী গুলি করে পালিয়ে যায়। লোকজনের কাছে শুনে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, সুশিল কুমার সরকারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৩টি অস্ত্র ও ২টি হত্যাসহ ৫টি মামলা রয়েছে। কি কারণে এ হত্যাকান্ড বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
T.A.S / T.A.S
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ