ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ১০:৫০

নরসিংদীর রায়পুরায় ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) পৌর শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তররা হলো- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম উত্তরপাড়া এলাকার দুলাল মিয়ার স্ত্রী রিনা আক্তার (৪৫) এবং তার মেয়ে আসমা আক্তার (২৩)।

রায়পুরা থানা সূত্রে জানা গেছে, নৌপথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ২০ কেজি গাঁজা নিয়ে মাদক কারবারি রিনা ও তার মেয়ে আসমা রায়পুরা উপজেলার পান্থশালা খেয়াঘাট এলাকায় নামেন। সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। পথে রায়পুরা পৌর শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদক কারবারি রিনা ও তার মেয়ের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। 

এমএসএম / জামান

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক