ভয় পেয়ো না
ভয় পেয়ো না সামনে এগোও
কাটবে আঁধার রাত,
মিটবে তাবৎ বিশ্ব থেকে
সবটুকু সংঘাত।
জ্বলবে আলোর নিয়ন বাতি
করবে উঁচু মানব জাতি
মাথা;
মানুষ হলো শ্রেষ্ঠ জীবের
কেউ ভেবো না যা তা।
সবার মুখেই ফুটবে হাসি
সুখরা এসে রাশি রাশি
হাসবে,
কেউ ভেবো না, দুঃখ ঘুচে
সুখের সে দিন আসবে।
ভয় পেয়ো না উঠে দাঁড়াও
সামনে পানে দুই পা বাড়াও।
সাদিক পলাশ / সাদিক পলাশ
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied