দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর : নৌ পরিবহন উপদেষ্টা
নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। এর কাজ যেন আরো ত্বরান্বিত হয় এবং প্রকল্পে বরাদ্দের টাকার যেন শতভাগ সদ্ব্যবহার করা হয় তা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং শেষ হয়েছে, মেইনটেন্যান্সের মাধ্যমে চ্যানেলের নাব্যতা বজায় রেখে বন্দর সচল রাখা হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পায়রা সমুদ্রবন্দরের উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বন্দরটিকে লাভজনক করতে হলে এর কানেক্টিভিটি উন্নয়ন করতে চারলেন রাস্তা ও রেললাইনের কাজ দ্রুত শুরু করতে হবে। এছাড়া দেশের আমদানিপণ্যেন কিছু অংশ এই বন্দরে পণ্য খালাস করে আয় বাড়ানোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। এতে অন্য বন্দরগুলোর ওপরও চাপ কমবে। তিনি বলেন, বিশ্বের কোনো বন্দর রাতারাতি প্রতিষ্ঠা হয়নি, সেজন্য সময় দিতে হবে।
এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্য পরিমল চন্দ্র বসু (যুগ্ম-সচিব), সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ, ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান (প্রকল্প পরিচালক, পাবক)-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রবিবার বিকেলে পায়রা বন্দরের চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন তিনি। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত পায়রা বন্দরে ২ হাজার ৮০২টি দেশি বিদেশি জাহাজ ভিড়েছে। মোট আয় হয়েছে ১ হাজার ৫০৩ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৩১৮ টাকা।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত