ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৩:৫৩
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার  সহকারী প্রাথমিক শিক্ষকবৃন্দের ব্যানারে সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ  মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
 
এ সময় তারা শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সহকারী প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
 
মানববন্ধনে  বক্তব্য রাখেন- শিক্ষক মো. নাসির উদ্দিন, মো. মশিউর রহমান, নাসির মল্লিক, নজরুল ইসলাম মিঠু, শামসুল আরেফিন, কমল চন্দ্র হাওলাদার, রোজিনা ইয়াসমিন প্রমুখ।
 
পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।
 
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, স্মারকলিপি পেয়েছি। যথাসময়ে উপদেষ্টা বরাবর প্রেরণ করা হবে। 

এমএসএম / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী