শাহজাদপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- পার্শ্ববর্তী বেড়া উপজেলার চরনাকালিয়া গ্রামের আবু সোমা প্রামাণিকের ছেলে আলামিন হোসেন (৪২) এবং নাকালিয়া গ্রামের রফিক প্রামাণিকের ছেলে মোস্তফা (৪৫)।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল ইসলাম ও শাহজাদপুর থানার এসআই রঞ্জু জানান, শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে শাহজাদপুর থেকে বেড়াগামী একটি মোটরসাইকেলকে একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী আলামিনের হোসেন ঘটনাস্থলেই মৃত্যু হয়। মোটরসাইকেলের আরেক আরোহী মোস্তফার শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। মৃতদেহ দুটি পাবনা মাধবপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন