শৈলকুপায় দুই বিতর্কিত ডাক্তারের রমরমা সিজারিয়ান ব্যবসা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিতর্কিত ডা. সোহেলী ইসলাম পূর্বের ন্যায় অফিস টাইমে এবং অফিস টাইমের বাইরে সিজারিয়ান অপারেশন করছেন বলে অভিযোগ উঠেছে। তার সহযোগী হিসেবে সব সময় থাকেন আরেক বিতর্কিত অ্যানেসথেসিয়া ডাক্তার তৌহিদ।
সরেজমিন জানা যায়, রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাঙ্গলবাদ বাজারের নিউ নাঙ্গলবাদ ক্লিনিকে এই দুই বিতর্কিত ডাক্তার সিজারিয়ান অপারেশনের জন্য যান। তারা শৈলকুপা থেকে একই প্রাইভেটকারযোগে নিউ নাঙ্গলবাদ ক্লিনিকে যান।
শৈলকুপার সচেতন মহল বলেন, ডা. সোহেলী ইসলাম ও ডা. তৌহিদের হাতে পরপর সুখজান ও রিয়া খাতুন নামে দুই রোগ্যী মারা যান। তারপরও তারা শৈলকুপার সকল প্রাইভেট ক্লিনিকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিজারিয়ান অপারেশন চালিয়ে যাচ্ছেন। শৈলকুপার সকল প্রাইভেট ক্লিনিকে একসাথে দেখা যায় দুজনকে বলেও অভিযোগ রয়েছে।
এই দুই বিতর্কিত ডাক্তারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু নামমাত্র তদন্ত কমিটি গঠন করা হয় বলেও অনেকে বলেন। তাদের বিরুদ্ধে ৩১ জানুয়ারি সুখজান নামে এক প্রসূতির মৃত্যু হলে স্বাস্থ্য ও প. প. কর্মকতা ডা. মাফুজার নেতৃত্বে স্থানীয়ভাবে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ডা. সোহেলী ইসলামের ছয় মাসের গাইনি সার্জন কোর্স আছে বলে পাওয়া যায় কিন্তু ডাক্তার তৌহিদ অ্যানেসথেসিয়ার কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি।
আবার গত ৩০ জুন এই দুই বিতর্কিত ডাক্তারের হাতে মোছা. রিয়া খাতুন নামে আরেক প্রসূতির মৃত্যু হয়। তখন একই ভাবে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হলে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকতা ডা. আহসানুল হক রুমি সিভিল সার্জন শুভ্রা রাণী দেবনাথকে অভিহিত করলে পুনরায় তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু কোনো তদন্ত কমিটির তদন্ত আলোর মুখ দেখেনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আল মামুনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সুখজান নামে যে প্রসূতির মৃত্যু হয়েছিল তার তদন্ত কমিটির সভাপতি ছিলাম আমি। তিনি কিভাবে তদন্ত কমিটির সভাপতি হলেন- জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাফুজা খাতুন তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নেন। তাই আমি তার মেতাবেক দায়িত্ব পালন করছি। তিনি বলেন, তদন্তে ডা. সোহেলী ইসলামের ছয় মাসের গাইনি সার্জন কোর্স আছে বলে পাওয়া যায় কিন্তু ডাক্তার তৌহিদের অ্যানেসথেসিয়ার কোনো সার্টিফিকেট পাওয়া যায়নি।
এ বিষয়ে ডা. সোহেলী ইসলামের মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। ডা. তৌহিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুখজান ও রিয়া খাতুনের মৃত্যুর সময় আমার অ্যানেসথেসিয়ার কোর্স চলমান ছিল। এখন আমার অ্যানেসথেসিয়ার কোর্স কমপ্লিট।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. রাশেদ আল মামুন বলেন, যখন ওই ঘটনা ঘটে, তখন আমি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ছিলাম না। তাই বিষয়টি আমার অজানা। তবে এমন ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই তদন্ত করা হবে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ডা. সোহেলী ইসলাম ও ডা. তৌহিদের বিরুদ্ধে যে তদন্ত হয়েছিল তা আমি ঢাকায় প্রেরণ করেছি। সুখজান ও রিয়া খাতুন নামে দুই প্রসূতির মৃত্যুর পরও কী করে একসাথে সিজারিয়ান অপারেশন করে যাচ্ছেন- এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আর কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কোঠার ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ