নিত্যদিনের স্বস্তি দিবে মিনিস্টার-মাইওয়ানের নতুন রিচার্জেবল ফ্যান
চারিদিকে চলছে লোডশেডিং আর গরমের প্রকোপ। প্রতিনিয়ত জনজীবন হয়ে উঠেছে আরও অসহনীয়। অসহ্য এই গরম আর লোডশেডিং থেকে বাঁচতে বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মাইওয়ান ব্র্যান্ড নিয়ে এসেছে গুনগত মানসম্পন্ন রিচার্জেবল ফ্যান।
বিদ্যুৎহীন অবস্থায় ছয় ঘন্টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বাতাস দিবে এই রিচার্জেবল ফ্যানটি। বাতাসের তীব্রতা নিয়ন্ত্রণেরও রয়েছে সুব্যবস্থা। নতুন এই রিচার্জেবল ফ্যানে রয়েছে ফোন চার্জ এবং এলইডি বাতির সুবিধা। পাঁচ ব্লেডের ফ্যানটি দীর্ঘ সময় ধরে বাতাস সরবরাহের পাশাপাশি করবে বিদ্যুৎ সাশ্রয়ও।
এই রিচার্জেবল ফ্যানটির রয়েছে ১২ ইঞ্চি, ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চির তিনটি ভিন্ন সাইজ। গ্রাহক নিজের সুবিধামতো সাইজের ফ্যানটি কিনতে পারবেন।
এছাড়াও, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের রয়েছে আরও বেশ কিছু ফ্যান। যেমন- মিনিস্টার গ্যালাক্সি ফ্যান, মিনিস্টার কিংস ফ্যান ও মিনিস্টার লাক্সারিয়াস ফ্যান। ২,১৯০ থেকে শুরু করে ৪৬৯০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে মিনিস্টারের এসব ফ্যান।
মিনিস্টারের ফ্যানের পাখা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি হওয়ায় বাতাস ঠান্ডা-শীতল হয়। এছাড়াও, বাতাসের বেগ নিয়ন্ত্রণের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। উন্নত ইনসুলেশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাপমাত্রার ভারসাম্য বজায় রেখে ঠান্ডা বাতাস সরবরাহ করতে সক্ষম মিনিস্টারের ফ্যান।
দেশীয় কোম্পানি মিনিস্টারের সকল ফ্যানে রয়েছে উন্নতমানের কাঁচামাল থেকে উৎপাদিত বিভিন্ন পার্টস যা ফ্যানকে দীর্ঘস্থায়ী পারফরমেন্স দিতে সহয়তা করে। মিনিস্টার ফ্যান তৈরি করা হয় দীর্ঘস্থায়ী মটর এবং ৯৯.৯৯% কপার তার দিয়ে। আর শব্দহীন পারফরমেন্স দেয় বছরের পর বছর। এছাড়াও প্রকৌশলগত দিক থেকেও রয়েছে নিঁখুত গঠন এবং মরিচারোধক শক্তিশালী বডি।
Sunny / Sunny
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন
বিপিজিএ প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক
রিভার ওয়েভ অ্যাকশন প্ল্যান এর অধীনে রাজস্ব ভিত্তিক অথার্য়ন এর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে এনার্জিপ্যাক
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ
নগদ - এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি
বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত