নরসিংদীতে রেলওয়ের জমিতে নির্মিত ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নরসিংদীতে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগ। সোমবার (২৩ সেপ্টেম্বর) নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, রেলওয়ের জায়গা দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। এতে দীর্ঘদিন ধরে জনভোগান্তিসহ অবৈধ স্থাপনার কারণে কখন ট্রেন আসছে, আর যাচ্ছে দেখতে পারছিলেন না যাত্রী ও পথচারীরা। এতে দুর্ঘটনার স্বীকারও হয়েছেন অনেকে।
জনগণের সুবিধার জন্য প্রাথমিকভাবে ২ একর জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা এসব দোকানপাট ও স্থাপনার কোনোরকম ইজারা ছিল না, ভবিষ্যতেও এসব স্থান ইজারা দেয়া হবে না। রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান।
অভিযানে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান ছাড়াও নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ ও রাফিউর রহমানসহ রেলওয়ের ঢাকা বিভাগের কর্মকর্তা, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২