দুর্গাপুরে শিক্ষকদের মানববন্ধন
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং সংস্কার কমিটি গঠনের দাবিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত শিক্ষকরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে ও শিক্ষক আজিজুর রহমান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক জিন্নাতুল ইসলাম, মো. হাবিব উল্লাহ্, শহিদুল ইসলাম, জুলেখা আক্তার, প্রধান শিক্ষক আতাউর রহমান খান, মো. আব্দুল বারেক, মো. বদরুল ইসলাম, মো. ফজলুল হক, মো. ইয়াকুব আলী নওয়াব, অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাকে জাতীয়করণ ছাড়া কোনো উপায় নাই। দেশের ৯৩% মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি পর্যায়ে রয়েছে। দেশের রাষ্ট্রীয় সকল উন্নয়নকাজে মাধ্যমিক শিক্ষকরা ব্যাপক ভূমিকা রাখছেন। আমরা বিভিন্ন দলীয় সরকারের আমলে জাতীয়করণের দাবি জানালে সবাই আশ্বাস দিলেও তা পূরণ করেনি। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। আমাদের যৌক্তিক দাবি নিয়ে আর কোনো খেলা করতে দেয়া হবে না।
তারা আরো বলেন, দেশে এখন নির্দলীয় সরকার রয়েছে। শিক্ষকদের প্রাণের দাবিগুলো বিবেচনা করে দ্রুত জাতীয়করণের ব্যবস্থা গ্রঞণের আহ্বান জানান তারা।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এমএসএম / জামান
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ
টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব
Link Copied