ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৩-১-২০২৬ দুপুর ২:৯

নওগাঁর আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। গত বুধবার বিকেলে ইউএনও তার জন্য একটি হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী নিয়ে তার নিকট হাজির হন।

​জানা যায়, উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা গ্রামের রাহেলা বেগম একটি মামলায় দীর্ঘ ৩০ বছর কারাভোগ করেন। এই ৩০ বছরে তার সহায়-সম্পদ, যৌবন সবকিছু হারিয়ে তিনি চরম অসহায়ত্বের শিকার হন। ৬৫ বছর বয়সী এই বৃদ্ধা রাহেলা সম্প্রতি কারামুক্তির পর তার ঠাঁই হয় বোনের বাড়িতে। দীর্ঘ ৩০ বছরের কারাবন্দি জীবনে তিনি শারীরিক সক্ষমতাও হারিয়ে ফেলেছেন। ফলে এককভাবে আর হেঁটে চলাফেরা করতে পারেন না।

​এদিকে স্থানীয় কিছু সাংবাদিক তার এই অসহায়ত্বের বিষয়টি ইউএনও-কে অবহিত করলে তিনি মহানুভবতার পরিচয় দিয়ে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেন। এরই প্রেক্ষিতে তিনি গত বুধবার বিকেলে রাহেলা বেগমের নিকট হাজির হয়ে তাকে একটি হুইলচেয়ার, খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন। সেই সাথে আগামীতে তাকে বাসস্থান নির্মাণ করে দেওয়ার ঘোষণাও তিনি দেন।

​এ সময় তার সাথে ছিলেন, ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ​উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, ​ইউএনও কার্যালয়ের সার্টিফিকেট সহকারী এমদাদুল হক প্রমুখ।

 ​উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক বিষয়। যেহেতু রাহেলা বেগম এখন চরম অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন, তাই মানবিক দিক বিবেচনা করে তার পাশে দাঁড়িয়েছি। এ ব্যাপারে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক