নরসিংদী জেলা প্রশাসকের বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়টি পরিদর্শনে আসেন জেলা প্রশাসক।
এ সময় তার সাথে ছিলেন- নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ, নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্টাফ অফিসার) এএইচএম আজিমুল হক।
এছাড়া নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার, দৈনিক নরসিংদীর নবকণ্ঠের প্রধান সম্পাদক ও দৈনিক সকালের সময়ের নরসিংদী প্রতিনিধি শান্ত বণিক, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের হাতে চকোলেট তুলে দেন এবং অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এমএসএম / জামান
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২