নাগেশ্বরীতে ক্যাসিনো সম্রাট মাইনুল আটক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনলাইন ক্যাসিনো সম্রাট মাইনুল ইসলাম যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছে। মাইনুল ইসলাম (২৭) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথবাহিনীর একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপকুমার সরকার।
মাইনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। মাছ বিক্রি করে সংসার চালাতেন। ছেলে মাইনুলের বৈধ কোনো আয়ের পথ না থাকলেও অল্পদিনে ফুলে-ফেঁপে উঠেছে সে। অনলাইন ক্যাসিনো দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে মাইনুল। রয়েছে দামি গাড়ি, কয়েকটি মোটরবাইক, স্ত্রীর নামে ৪০ ভরি সোনার গহনা, ব্যাংকে দৃশমান কোটি টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, মাইনুল কিছুদিন আগেও সিরাজগঞ্জে তাঁতের কাজ করত। সেখান থেকে এলাকায় ফিরে অটোরিকসা চালিয়ে সংসার চালাতো। চলতি বছরের ২৭ জুলাই সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তার চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে ওই নির্বাচন স্থগিত হয়। ওই নির্বাচনের হলফনামায় তার দেয়া তথ্যে জানা যায়, তার ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ৬৯ লাখ টাকা আর নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৩১ হাজার ৩৩৩ টাকা। স্ত্রীর নামে স্বর্ণালঙ্কার রয়েছে ৪০ ভরি। এসব দৃশ্যমান সম্পত্তি ছাড়াও নামে-বেনামে রয়েছে তার অঢেল সম্পত্তি। কুঁড়েঘরের জায়গায় উঠেছে পাকা বাড়ি। রয়েছে বিশাল একটি গরুর খামার, একটি মাছের ঘের। এছাড়া রয়েছে কয়েক একর জমি। চড়ে বেড়ান স্ত্রীর নামে কেনা ৩৮ লাখ টাকার প্রিমো গাড়িতে, যার নম্বর ঢাকা মেট্রো-ঘ-১২-৩১২৪। এছাড়াও রয়েছে দামি পাঁচটি মোটরবাইক।
স্থানীয়দের অভিযোগ, মাইনুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যাসিনো খেলে অনেক উঠতি বয়সী ও যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে মাইনুল এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছে। তার চলাফেরা আর দাপটে এলাকার মানুষ কথা বলতে পারে না।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপকুমার সরকার জানান, আটক মাইনুলের বিরুদ্ধে ক্যাসিনো, জুয়া, মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। পরে যৌথবাহিনীর অভিযানে আটক করে ১৫১ ধারায় (ধর্তব্য অপরাধ নিবারণকল্পে) গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু