ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীতে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৩:৩২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় বক্তব্য রাখেন- নাগেশ্বরী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দীন, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, মধুরহাইল্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ব্যাপারী, বুড়িরহাট দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. সোহরাব হোসেন, মহিলা কলেজের প্রভাষক গোলাম রসুল রাজা, নেওয়াশী জাগরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম খান জাহিদ প্রমুখ। 

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন