ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশের ম্যাচ প্রতিরোধে কানপুরে কর্মসূচি, গোয়ারিয়রে বন্ধ!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৪:৪৫

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট, কানপুরে শুরু হবে আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর)। আর ৬ অক্টোবর গোয়ারিয়রে হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। এ ম্যাচ দুটির আয়োজন নিয়ে হুমকি দেয় ভারতের একটি ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা।

এবার কানপুরের জন্য নতুন কর্মসূচি দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ম্যাচের দিন গোয়ালিয়রে ‘বন্ধ’-এর ডাক দিয়েছে তারা। কানপুরে পরিস্থিতি সামলাতে ব্যবস্থা নিতে শুরু করেছে ভারতীয় পুলিশ। ব্যবস্থা করা হয়েছে বাড়তি নিরাপত্তা। সংগঠনটির ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

মূলত গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নিপীড়নের শিকার হয়েছেন হিন্দু সম্প্রদায়। এই অভিযোগ তুলে সংগঠনটি কানপুর ও গোয়ালিয়রে ম্যাচ দুটি আয়োজক করতে দিতে চাইছে না।

হিন্দু মহাসভা এমন দাবি আগ্রহ দেখায়নি ভারত সরকার। তবে প্রতিবাদ অব্যাহত রাখে তারা। সোমবার (২৩ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার পথে রাস্তায় আগুন জ্বালিয়ে রীতিতে প্রতিবাদ চালায় হিন্দু মহাসভা। এতে সংগঠনের ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।

কানপুর টেস্ট ঘিরে বাড়তি নিরাপত্তার কথা জানান এসিপি হরিশ চন্দর বলেছেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। এর জন্য কোনো কিছুই বাদ রাখছি না। এবং পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারব বলে আত্মবিশ্বাসী।’

এ দিকে গোয়ালিয়রের বন্ধ নিয়ে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জয়বীর জানান, ‘হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধ-এর ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই বন্ধ-এর আওতামুক্ত।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ভারতে রয়েছে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন শান্ত-মিরাজরা। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কানপুরে। এরপর তিন টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু হচ্ছে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদ। এর আগে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি বাতিল না করলে, কুপিয়ে উইকেট নষ্ট করার হুমকি দেন হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জয়বীর বলে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে...মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা