ঢাকা মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মায়ামিতে আর্জেন্টিনা দলের ক্যাম্প, কেন?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৪ বিকাল ৫:৫৯

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচের আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অক্টোবরের ফিফা উইন্ডোতে মুখোমুখি হবে দুদল। আগামী ১০ অক্টোবর মাতুরিনের মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে লড়বে লিওনেল স্কালোনির দল।

প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচের প্রস্তুতির জন্য মায়ামিকে বেছে নিয়েছে বিশ্বকাপ ও কোপাজয়ীরা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসেসিয়েশনের (এএফএ) এমন সিদ্ধান্তে অবাক অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুগিয়েছে আলোচনার খোরাক।

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকার ম্যাচগুলোর জন্য দেশের বাইরে ক্যাম্প করতে হয় না মেসিদের। তবে এবার পরিস্থিতি বেশ ঘোলাটে। ২০২৩ সাল থেকে চলছে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন।

এ কারণে ভেনেজুয়েলার আকাশসীমায় চলাচল করতে পারে না আর্জেন্টিনার বিমান। এ নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় আর্জেন্টিনার অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। ক দিন আগে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেসে রিভার প্লেট-রোসারিও সেন্ট্রাল ম্যাচের সময় তৈরি হয় ভ্রমণ জটিলতা।

এ দিকে সোমবার (২৩ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আর্জেন্টিনার একটি ফেডারেল আদালত। ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে এ গ্রেপ্তারি আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

অন্য দিকে আবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। ভ্রমণের জটিলতার ছাড়াও দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্থিরতা ফুটবল ম্যাচে ভিন্ন এক মাত্রা যোগ করেছে।

কাজে প্রস্তুতি ক্যাম্পের জন্য নিরপেক্ষ ভেন্যু বেছে নিতে হয়েছে এএফএকে। আর মায়ামিকে বেছে নেওয়ার আরও একটি কারণ হচ্ছেন লিওনেল মেসি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এই শহরে আর্জেন্টাইন মহাতারকার বসবাস। এ ছাড়া মায়ামির ক্লাবের মাঠে প্রস্তুতি ক্যাম্প করে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। ফলে এটি মেসিদের জন্য পরিচিত স্থান। ইনজুরির কারণে চলতি মাসে হওয়ায় বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলা হয়নি মেসির। এরই মধ্যে ক্লাবের জার্সিতে ফিরেছেন মাঠে। এবার ভেনেজুয়েলার ম্যাচে ফিরবেন জাতীয় দলের জার্সিতে।

সূচী অনুযায়ী আগামী ১০ অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ঘরের মাঠে ১৫ অক্টোবর বলিভিয়াকে আতিথ্য দেবে স্কালোনির শিষ্যরা। ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্টি টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

T.A.S / T.A.S

পরিচ্ছন্নতাকর্মীদের টাকা নিয়ে ছলচাতুরি, ক্ষুব্ধ তামিম

এস্পানিওলকে হারিয়ে বার্সার অপেক্ষা বাড়াল রিয়াল

তিন ম্যাচ আগেই ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান

শেখার শেষ নেই, সবাই তো শেখে : হৃদয়

ম্যাচ জয়ের পর বাংলাদেশি দর্শকদের কাছে দুঃখপ্রকাশ কেলির

ম্যাচের দৈর্ঘ্য কমে সাড়ে চারটায় শুরু হবে খেলা

বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় লাফ

পিএসজির ৪৩ গোল, বায়ার্নের ৪২—চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস