ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

দুদকের মামলায় সস্ত্রীক জামিন পেলেন বিএনপি নেতা লেয়াকত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৪ বিকাল ৭:৪৩

দূর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা লেয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আক্তার। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাদের দুজনকে ৮ সপ্তাহের জামিন দেয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের সিনিয়র বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।

জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর বিএনপি নেতা ও গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী এবং তার স্ত্রী জেসমিন আক্তারের দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক আব্দুল মালেক  একটি মামলা দায়ের করেন। দুদকের দায়েরকৃত ওই মামলায় মঙ্গলবার হাইকোর্টে আত্মসমর্পণ করে বিজ্ঞ- আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে মহামান্য হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুদকের দায়েরকৃত ওই মামলায় লিয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আট সপ্তাহের জন্য জামিনের আদেশ দেয়।

জামিনের বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা লিয়াকত আলী জানান, দুদকের দায়েরকৃত মামলায় আমি এবং আমার স্ত্রী জেসমিন আক্তার ৮ সপ্তাহের জামিন পেয়েছি। আওয়ামী লীগের স্বৈরশাসন আমলের গায়েবী মামলার মতো আমি ও আমার পরিবারকে হয়রানি করার কূমানসে দুদক এই মামলা দিয়েছে। হাসিনা সরকারের আমলে আমার বিরুদ্ধে মামলা দেয়ার হুমকি -ধমকি দিয়ে আসছিল দুদক। কিন্তু আমি যেহেতু অবৈধ সম্পদ অর্জন করিনাই সেহেতু তাদের হুমকি ধমকিতে আমি শঙ্কিত ছিলামনা। দুদকের দায়ের করা এই মামলা যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ও হয়রানি মুলুক তা বাঁশখালীর মানুষ সবাই ভালো ভাবেই জানে। তবুও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি ও আমার স্ত্রী জেসমিন আক্তার হাইকোর্টে বিজ্ঞ-কৌশলীর মাধ্যমে জামিন আবেদন করি, এতে মহামান্য হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করে ৮ সপ্তাহের জন্য জামিন আদেশ দিয়েছে বলে জানান বিএনপি নেতা লিয়াকত।

উল্লেখ, গত ১৭ সেপ্টেম্বর দূর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় চট্টগ্রাম -২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এই মামলা দায়ের করেন। মামলায় ১ নং আসামী জেসমিন আক্তার ও ২ নং আসামী করা হয় বিএনপি নেতা লিয়াকত আলীকে। উক্ত মামলায় হাইকোর্টের সিনিয়র বিচারপতি মাহমুদুল হক এবং বিচারপতি শাহেদ নুরুদ্দীনের দ্বৈত বেঞ্চ আট সপ্তাহের জন্য আসামী দ্বয়ের জামিন আদেশ দেন। এদিকে বিএনপি নেতা লেয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আক্তারকে হাইকোর্ট জামিন দেয়ার খবর ছড়িয়ে পড়ায় লেয়াকত আলীর সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

T.A.S / জামান

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক