শ্যামনগর ফিলিং স্টেশনে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর শ্যামনগর ফিলিং স্টেশনে নানাবিধ অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানকালে শ্যামনগর ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার এবং প্রতি ৫ লিটার পেট্রোল ও অকটেনে ২০০ মিলিলিটার তেল কম দেয়ার প্রমাণ পাওয়া যায়। এ সময় ওজনে কম দেয়ার কারণে পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় পাম্পের মালিক শ্যামনগর সরকারি মহসিন কলেজের প্রভাষক মো. সিদ্দিকুল ইসলাম বকুল ও ম্যানেজার গা-ঢাকা দেন।
মাপে কম দেয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, পাম্পের মালিক প্রভাষক মো. সিদ্দিকুল ইসলাম বকুল নিজেকে সব সময় অত্যন্ত সৎ ব্যবসায়ী হিসেবে দাবি করে থাকেন। কিন্তু বাস্তবে উল্টো।
T.A.S / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত