জেদ্দা কনসাল জেনারেলের সাথে রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময়
প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের কষ্ট লাঘব করতে জেদ্দা কনসুলেট স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশে সৌদিতে যারা দেশ থেকে আসছেন কাজের জন্য তাদের করোনা কোয়ারেন্টাইনের খরচ কিভাবে বাঁচানো যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জেদ্দা কনস্যুলেট।
জেদ্দায় কনস্যুলেট জেনারেল কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া পশ্চিমাঞ্চল সাংবাদিকদের সাথে নবাগত কনসাস জেনারেল নাজমুল হাসানের মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
কনসাল জেনারেল নাজমুল হাসান বলেন, কনস্যুলেট কে একটি দূর্নীতি মুক্ত, প্রবাসীদের সেবক হিসাবে কাজ করতে আমর টিম বদ্ধপরিকর, আমরা প্রবাসীদের সেবা দিতে সৌদি আরবের পঞ্চিমাঞ্চলের প্রতি সপ্তাহে টুর পরিচালনা করছি, কনসুলেট সেবা প্রবাসীদের দারপ্রান্তে পৌঁছাতে পারি যাথে করে প্রবাসীদের কষ্ট কম হয়।
তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ছুটি শেষে দেশ থেকে সৌদি আসতে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টাইনের থাকতে খরচ হচ্ছে, প্রধানমন্ত্রী শোনার পর প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয়ের, দূতাবাস ও কনসাল জেনারেলে দিকনির্দেশনা দেন সেই আলোকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি যাতে করে কোয়ারেন্টাইন সম্পন্ন করতে পারেন।
কনসাল জেনারেল সৌদি আরবের অবস্থানরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং প্রবাসীদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- লেবার কাউন্সিলার আমিনুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ জাহিদ ইসলাম, সাংবাদিক সংগঠনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, প্রধান উপদেষ্টা রুমি সাঈদ, সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, মাসুদ সেলিম (এনটিভি) , বাহারউদ্দিন বকুল (এসএটিভি), সৈয়দ আহমদ (চ্যানেল২৪), মো. সেলিম (গাজী টিভি), মোহাম্মদ ফিরোজ (একুশে টিভি), রঞ্জু আহমেদ (ডিবিসি নিউজ), শিপন আল মামুন (সময় টিভি), কাউসার আবদুস সালাম (এশিয়ান টিভি), ইকবাল প্রধান (এস টিভি) প্রমুখ ।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত কনর্সান জেনারেলকে ফুলেল শুভেচ্ছা জানান।
এমএসএম / জামান
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির