ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে টেঁটাযুদ্ধমুক্ত গ্রামের দাবিতে মানববন্ধন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ১১:৪৬

নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল নজরপুর ইউনিয়নের আলীপুর গ্রাম টেঁটাযুদ্ধমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আলীপুর গ্রামের নতুন বাজার সেতুসংলগ্ন এলাকায় এ মানববন্ধন হয়। আলীপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশ নিয়ে টেঁটাযুদ্ধ বন্ধের দাবি জানান পাঁচ শতাধিক মানুষ। পাশাপাশি জড়িতদের শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০ বছর ধরে আলীপুর গ্রামে দুপক্ষের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটছে। একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন আজমল মনা ও তার ছেলে আনোয়ার মনা। অপরপক্ষে রয়েছেন মো. ইসমাইল কোম্পানি নামে একজন। বিভিন্ন ঘটনায় কয়েক বছর পরপরই একপক্ষ অপরপক্ষের সঙ্গে টেঁটাযুদ্ধে জড়িয়ে পড়ে। এ সময় তারা বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে।

এলাকাবাসী জানান, গত ১৯ জুন আলীপুর গ্রামে দুপক্ষের টেঁটাযুদ্ধে কাজী ফারুক (৩২) নামে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া একজন উপ-পরিদর্শকসহ ৬জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। ওই ঘটনায় গ্রামজুড়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুপক্ষের লোকজনই এলাকা ছাড়ে। পরে দুপক্ষকেই এলাকায় মিলেমিশে থাকার সুযোগ করে দেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল সরকার। তবে গত ৮ দিন আগে আজমল মনা ও আনোয়ার মনা পুনরায় ইসমাইল কোম্পানির লোকজনের ওপর হামলা চালান। পাল্টা হামলায় তারা দুজনসহ দুপক্ষের লোকজন বর্তমানে এলাকাছাড়া।

মানববন্ধনে বক্তব্য দেন- নজরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন জামালদী, সাবেক ইউপি সদস্য হাজী সুলতান, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. গোলজার জামালদী।

গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন- আনোয়ার মোল্লা, আলী হোসেন, মো. সালাম বেপারি, মো. ইসমাইল হোসেন, মিলন মিয়া প্রমুখ।

T.A.S / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২