ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

খুনের বিচারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ১২:০

মাগুরায় চাঞ্চল্যকর খুনের আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বজন ও গ্রামবাসী। শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজের সামনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ মানববন্ধন করেনতারা। ভিকটিম পরিবারের স্বজন ও গ্রামবাসী মামলার পর চার বছর অতিবাহিত হলেও হত্যার রহস্য উদ্ঘাটন ও মামলার কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় পিবিআইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।

 মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. কায়দার হোসেন, মামলার বাদী মো. তাইজেল শেখ, নিহত অন্তরের পিতা। মানববন্ধনে অন্তর হত্যার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।

মানববন্ধনে জানানো হয়, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর বুনাগাতী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসিবুল মোল্লা তার মাদক ব্যবসা টের পেয়ে যাওয়ায় ইজিবাইকচালক অন্তরকে পরিকল্পিতভাবে হত্যা করে। ওই ঘটনায় অন্তরের পরিবারের পক্ষ থেকে হাসিবুলসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। প্রথমে এটি পুলিশ তদন্ত করে। কিন্তু সেটি সঠিক না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পিবিআই তদন্ত শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। আসামিদের মধ্যে হাসিবুল জেলহাজতে থাকলেও বাকিরা পলাতক।

মানববন্ধনে বিচারকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। পাশাপাশি অন্য আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানববন্ধনে জানানো হয়, হত্যা মামলার পলাতক আসামি আত্মগোপনে থেকে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে নিহত অন্তরের পরিবারকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে।

T.A.S / জামান

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা