আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মো. আব্দুল করিমের যোগদান
নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আব্দুল করিম গতকাল রোববার (৭ ডিসেম্বর) সন্ধায় তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে আত্রাই থানায় যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. আব্দুল করিম আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে নিজের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন।
আত্রাইয়ের জনগণের সঙ্গে হাত মিলিয়ে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি কাজ করে যাবেন। পুলিশ-জনতা সম্পর্ককে আরও গতিশীল ও জোরদার করতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
নতুন ওসি তার বক্তব্যে আরও যোগ করেন, আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে। অপরাধ প্রতিরোধে যেকোনো প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমি বিশ্বাস করি, এলাকাবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেলে আত্রাইকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্তথানা হিসেবে গড়ে তোলা সম্ভব।
মো. আব্দুল করিম-এর যোগদানে আত্রাই থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে স্বাগত জানান। এলাকার সচেতন নাগরিকরাও নতুন ওসির সফলতা ও সার্থকতা কামনা করেছেন। উল্লেখ্য তিনি পূর্বে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
Aminur / Aminur
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু