ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তানোরে গভীর রাতে খামার থেকে ছয় গরু চুরি


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ৮-১২-২০২৫ দুপুর ১১:৪৪

রাজশাহীর তানোরে গভীর রাতে বাড়ির খামারের তালা ভেঙে ৬ টি গরু চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। গত শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামে ঘটে চুরির ঘটনাটি। শনিবার (৬ ডিসেম্বর) এ ঘটনায় গরুর মালিক রুবেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চুরির ঘটনায় গরু মালিক চরম হতাশ হয়ে পড়েছেন,সেই সাথে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গরুর মালিক মামুনের সাথে কথা হয় উপজেলা চায়ের দোকানে। গত শনিবার তিনি সহ কয়েকজন জয়পুর হাট এলাকায় গরু খুজতে যায়। কিন্তু না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফেরার পথে উপজেলা মোড়ের দোকানে চা খেতে আসেন। এসময় মামুন জানায়, গত শুক্রবার রাত ১২টার দিকে জমি চাষ করে বাড়িতে গিয়ে গরু দেখে ঘুমায়। ভোরে মা ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির তিন দরজা বাহির থেকে তালা দেয়া ছিল। খামার ঘরের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা এবং একটাও গরু নাই। সাথে সাথে বাড়ির সবাইকে ডেকে তুলে। আমরাসহ গ্রামের লোকজন আশপাশে খুজে কোন কিনারা করা যায়নি। শনিবার সারাদিন রাত বিভিন্নভাবে খোজ করেও গরুর সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো জানান, চুরি হওয়া গাভীর পেটে বাচ্চা ছিল। ৬ টি গরুর মূল্য নিম্মে হলেও ৬ লাখ টাকা হবে। রুবেল অভিযোগে উল্লেখ করেন, গত শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিট থেকে ভোর ৪ ঘটিকার মধ্যে মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামের বাড়ির খামার হতে ৬ টি গরু চুরি হয়। এর মধ্যে লাল রংয়ের গাভী ২ টি, সাদা একটি, শ্যামলা একটি ও লাল রংয়ের দুটি আইড়া বাছুর। গ্রামবাসীরা জানায়, বাড়ির ভিতর থেকে ৬ টি গরু চুরি হওয়া মানে মালিক সর্বশান্ত হওয়া। এসব এলাকায় চুরি ছিল না। কিন্তু হঠাৎ করেই এমন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গরু লালন পালন কারীরা। পুলিশ প্রশাসন কোন কিনারা করতে পারেনি। তবে প্রশাসনের ভূমিকাও চোখে পড়ার মত না। তানোর থানার ওসির দায়িত্বে থাকা সিনিয়র এসআই হাসমত আলীর সাথে মোবাইলে যোগাযোগ করে গরু চুরির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমি অবহিত না। থানায় অভিযোগ হয়েছে বলা হলে তিনি বলেন, অভিযোগ হলে গরু উদ্ধারে অভিযান চলমান আছে বলেও দায় সারেন তিনি।

Aminur / Aminur

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০