ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে ডুবুরির মৃতদেহ উদ্ধার


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ৩:২৯

সাতক্ষীরার শ্যামনগরে মিজানুর রহমান সরদার (২২) নামে এক ডুবুরির মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (২৫ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামসংলগ্ন বেলতলা নদীর চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি খুলনা সদরের ৫নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ জিএম মাছুদুল আলম জানান, গাবুরায় চলমান মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের বাল্কহেডের (পল্টন) কপোতাক্ষ নদে ডুবে যায়। সেটি উদ্ধারের জন্য খুলনা থেকে ওই ডুবুরিকে আনা হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে নদীতে কাজ করার সময় তিনি তলিয়ে যান। বহু খোঁজাখুঁজির একপর্যায়ে বুধবার সকালের দিকে নদীর চর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু মেগা প্রকল্প কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে ওই ডুবুরির মৃতদেহ নিয়ে বাড়িতে চলে গেছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার