সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সহকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা য়ায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরবর্তীতে তাকে নরসিংদীর সহকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আসামিপক্ষের আইনজীবী খন্দকার হালিম জানান, বয়স এবং শারীরিক অসুস্থতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তবে এ আদেশের বিরোধিতা করে গণমাধ্যমকে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী