ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ৩:৫৮

সিলেটের বালাগঞ্জ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা অনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন এবং সহকারী পরিচালক মো. রফিকুল হক।

অনুষ্ঠানে বক্তারা দারিদ্র্য বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপি ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেয়ার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন। এছাড়া আর্থ-সামাজিক স্কিম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব সম্পর্কে আলোচনা হয়। ঋণখেলাপি হলে সরকারি ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনি পদক্ষেপ কী হতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। 

অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা, সাংবাদিক, ইমাম, শিক্ষক ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরাগণ অংশগ্রহণ করেন।

T.A.S / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার