ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীতে দুর্যোগ প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক ভূমিকা পালনে কর্মশালা


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ৪:২৪

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা পালনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে উপজেলার রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে কমিউনিটির স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা পালনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মালালা ফান্ড প্রকল্পভুক্ত ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়, আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালণায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এমএ আলিম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ নূর ইসলাম মিয়া, ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির সহকারী শিক্ষক একরামুল হক, নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান ইমাম, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হুসাইন, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নলিনী কান্ত সেন প্রমুখ।

কর্মশালায় দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী স্বেচ্ছাসেবকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় কাজ করা হয়। শিক্ষার্থীরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে শিক্ষার্থীদের লেখাপড়ার যে ক্ষতি হয়, তা কিভাবে পূরণ করা যাবে সে বিষয়ে আলোচনা করা হয়।

T.A.S / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন