ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ৪:৩১

সারাদেশের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের দাবিতে কুষ্টিয়া কালেক্টর চত্বরে জেলা শাখার সভাপতি মো. মনজুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, কতৃত্ববাদী সরকারের পতন হলে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়। পতিত সরকারের চরম বৈষম্যের শিকার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে বর্তমানে নতুন আশা জাগ্রত হয়েছে। আমরা বিশ্বাস করি, দীর্ঘদিনের মানবেতর জীবনযাপনের অবসান ঘটিয়ে বর্তমান সৃজনশীল সরকার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন। তাহলে আমারা পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারব।

মানববন্ধন শেষে নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মনজুরুল হক ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে শিক্ষা উপদেষ্টা বরাবর কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের