ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে দশম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২৪ বিকাল ৬:২১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিক সহকারী শিক্ষক পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সহকারী শিক্ষক অরুণ পালের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মোশতাক আহমেদ, এমদাদ হোসেন চৌধুরী, সহকারী শিক্ষক তৌহিদা আক্তার, রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, মজিবুর রহমান লিটন, জহিরুল ইসলাম, এসএম সাইফুল্লাহ, মিন্টু সরকার, আফজাল হোসেন, উম্মে কুলসুম আকঞ্জি, মো. ওবায়দুল্লাহ, পীযুষ কান্তি সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমরা সাড়ে ৩ লাখ সহকারী শিক্ষক প্রতিটি সরকারের আমলেই বৈষম্যের শিকার হচ্ছি। আমরা এ বৈষম্য কিছুতেই মানব না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক ও সমমানের। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টরগণ বেতন পাচ্ছেন দশম গ্রেডে। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বেতন পাচ্ছেন দশম গ্রেডে। অথচ সমযোগ্যতা থাকা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য নিরসন করে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। নয়তো পরবর্তীতে সারাদেশে কঠোর কর্মসূচি দেয়া হবে।

দেশে এখন নির্দলীয় সরকার রয়েছে। শিক্ষকদের প্রাণের দাবিগুলো বিবেচনা করে দ্রুত দশম গ্রেডে পদায়ন করার জন্য আহ্বান জানানো হয়। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

T.A.S / জামান

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব