ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

দেশের ফুটবলে নতুন ভূমিকায় ফিরলেন এমিলি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২৪ বিকাল ৬:৫১

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি নতুন ভূমিকায় ফুটবলে ফিরেছেন। অক্টোবরে কম্বোডিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে তাকে দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নতুন দায়িত্বের কথা জানিয়ে এক ফেসবুক পোস্টে এমিলি লিখেছেন, ‘এক যুগের বেশি দেশের হয়ে খেলেছি। অধিনায়কও ছিলাম। ফেডারেশন আমার অভিজ্ঞতাকে মূল্যায়ন করায় ধন্যবাদ জানাই। তরুণ ফুটবলারদের আমার অভিজ্ঞতা থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। আর এটি নতুন দায়িত্ব আমার জন্য অবশ্যই নতুন চ্যালেঞ্জ।’

২০০৫-২০১৫ পর্যন্ত জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন এমিলি। বাংলাদেশের জার্সি গায়ে দশের বেশি গোল আছে তার। ঘরোয়া ফুটবলেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। দেড় যুগেরও বেশি সময়ে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

তবে ফুটবলার পরিচয়ের বাইরে কোনো দলের দায়িত্ব এবারই প্রথম পেলেন এমিলি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল এখন ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলছে। এই টুর্নামেন্ট থেকে ফিরে এসে এএফসি বাছাইয়ের প্রস্তুতি শুরু হবে। ১ অক্টোবর থেকেই মূলত এমিলির দায়িত্ব শুরু।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা