ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ২৫-৯-২০২৪ বিকাল ৭:৩৩

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকে যাত্রা শুরু হওয়া ফার্মেসী বিভাগের বর্ণাঢ্য আয়োজনে 'Pharmacists Meeting Global Health Needs' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস- ২০২৪।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: মোকলেছুর রহমান সরকার কেক কাঁটার মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

এর আগে ক্যাম্পাসের একাডেমিক ভবন থেকে র‍্যালি বের হয়ে , বকুলতলা,  প্রশাসনিক ভবন হয়ে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে ফার্মেসী বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

র‍্যালী শেষে দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আইকিউএসি কক্ষে বাজার'স অ্যাপস ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো: খালেকুজ্জামান, সহকারী অধ্যাপক রোজিনা পারুল, সহকারী অধ্যাপক এ.এফ.এম মাহমুদুল ইসলাম (আশিক) সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা ।

কুইজ প্রতিযোগিতায় ব্যাচ প্রতি ২ জন করে মোট ১২ জন অংশগ্রহন করে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১০০ পয়েন্ট ও  প্রতিটি ভুল উত্তরের জন্য ৫০ পয়েন্ট বাদ যাওয়ার শর্তে ৫৫০ পয়েন্ট সংগ্রহ করে ৪৪তম ব্যাচ প্রথম,  ৫০০ পয়েন্ট সংগ্রহ করে ৪৬ তম ব্যাচ দ্বিতীয় ও ৩৫০ পয়েন্টে ৪৫তম ব্যাচ তৃতীয় স্থান দখল করে। বক্তব্য প্রতিযোগিতায়  ৪৭ তম ব্যাচের মুশফিকুর রহমান প্রথম,  ৪১তম ব্যাচের সুমাইয়া আক্তার দ্বিতীয় ও ৪২ তম ব্যাচের মোস্তফা আহমেদ জিসান তৃতীয় স্থান লাভ করে।

এসময় আলোচনা সভায় ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান বলেন, ২৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অবস্থান তৃতীয়। বাংলাদেশে প্রায় ২৬০টি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে ফার্মাসিস্টরা ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বর্তমানে থাইল্যান্ড, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এমনকি ইউএসএ তে রপ্তানী হয় বাংলাদেশের উৎপাদিত ওষুধ। তবে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্টদের অবদান রাখার সুযোগ নেই। যদিও কিছু কিছু বেসরকারী হাসপাতালে স্বল্প সংখ্যক ফার্মাসিস্টদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, আজকের এই বিশ্ব ফার্মাসিস্ট দিবসে সরকারের কাছে আবেদন সরকারি/ বেসরকারি হাসপাতাল সমূহে ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিতে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, হসপিটাল ফার্মাসিস্ট অন্তর্ভুক্তির দাবি জানাই যার মাধ্যমে দেশের উল্লেখযোগ্য সংখ্যক তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফার্মাসিস্টরা দেশের কল্যানে কাজ করে তাই তাদের উপযুক্ত কাজের জায়গা তৈরি করে দিতে হবে।

প্রসঙ্গত, সারাবিশ্বে দিবসটি পালন করা হলেও বাংলাদেশে প্রথমবারের মতো ২০১৪ সালে সাভারের গণ বিশ্ববিদ্যালয় 'বিশ্ব ফার্মাসিস্ট দিবস' পালন করা হয়েছিল।

T.A.S / T.A.S

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য