ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্যারামাউন্ট গ্রুপের জন্য পে-রোল ব্যাংকিং সমাধান দেবে ইউসিবি


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫-৯-২০২৪ বিকাল ৭:৫৭

পণ্য উদ্ভাবনে ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে প্যারামাউন্ট গ্রুপের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। 

ইউসিবি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরিদুল ইসলাম এবং প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন। 

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যারামাউন্ট গ্রুপের সিএফও মোহাম্মদ জাহিদুল আবেদীন; জেনারেল ম্যানেজার শাহ আজিজ; ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস ও এটিএম তাহমিদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। 

অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির বলেন, “একটি ব্যাংক হিসেবে আমরা পণ্য উদ্ভাবনের পাশাপাশি গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। উদ্ভাবনী পণ্য ও সময়োপযোগী সেবা নিশ্চিত করার মাধ্যমে আমরা রিটেইল ব্যাংকিংয়ে শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই। এরই ধারাবাহিকতায় আমরা প্যারামাউন্ট গ্রুপের জন্য পে-রোল সমাধান প্রদানের লক্ষ্যে এই অংশীদারত্ব করেছি।” 

এই চুক্তির আওতায়, প্যারামাউন্ট গ্রুপকে পে-রোল ব্যাংকিং সমাধান দেওয়ায় জন্য বিশেষ করপোরেট এক্সিকিউটিভ প্যাকেজ প্রদান করবে ইউসিবি। এই সেবা তাদের পে-রোল ব্যবস্থাকে আরও সহজ করবে এবং ব্যবসায়িক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। উল্লেখ্য, গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানের নানারকম চাহিদা পূরণে পণ্য উদ্ভাবনের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করছে ইউসিবি।  

Sunny / Sunny

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

বিপিজিএ প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক

রিভার ওয়েভ অ্যাকশন প্ল্যান এর অধীনে রাজস্ব ভিত্তিক অথার্য়ন এর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে এনার্জিপ্যাক

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ

নগদ - এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিতব্য “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান