রোগীর সুস্থতার ক্ষেত্রে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি : নরসিংদীতে স্বাস্থ্য উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, রোগীর তুলনায় চিকিৎসক ও নার্স সংকটসহ নানাবিধ সমস্যা নিয়ে দেশের হাসপাতালগুলো চলছে। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন সংকটসহ স্বাস্থ্য ব্যবস্থায় বেশকিছু সমস্যা রয়েছে। তারপরও চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যান্য সমস্যা চিহ্নিত করতেই পরিদর্শন করা হচ্ছে, পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখানে এসে নরসিংদী সদর হাসপাতাল, জেলা হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন করে আমরা দেখলাম তাদের ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী রয়েছে। তাছাড়া একজন রোগীর সঙ্গে ২-৩ জন লোক রয়েছে। সেক্ষেত্রে রোগীরা অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, রোগীর সুস্থতার ক্ষেত্রে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি। এছাড়া হাসপাতালে মানুষের সমাগম কমাতে হবে। হাসপাতালের যেখানে রোগী থাকবে সেখানে স্বজনরা নির্দিষ্ট সময় ছাড়া আসতে পারবে না। সকল বিষয় বিবেচনা করে আমরা কাজ করব।
এ সময় নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, নরসিংদী পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক নিয়াজুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সরকারি সফরে কেবল একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সূচি থাকলেও আকস্মিকভাবে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, সদর হাসপাতাল ও শিলমান্দীস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।
এমএসএম / জামান
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন
দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার
Link Copied