ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ডা. মাফরুহা রহমান


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৩:১৬

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. মাফরুহা রহমান। বিশিষ্ট কনসালটেন্ট সনোলজিস্ট ডা. মাফরুহা রহমান সমাজকল্যাণমূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের ট্রেজারার এবং বেগম শাহানারা একাডেডির অন্যতম পৃষ্ঠপোষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। 

সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরদার স্বাক্ষরিত চিঠিতে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডা. মাফরুহা রহমানকে গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের চিঠি দেয়া হয়। চিঠিতে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি করার কথা বলা হয়েছে। 

উল্লেখ্য, আলফাডাঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নের প্রাণপুরুষ মরহুম কাঞ্চন মুন্সি পরিবারের সদস্য ডা. মাফরুহা রহমান জনপ্রিয় দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময়ের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে আছেন। এমবিবিএস ডিগ্রি লাভের পর তিনি কানাডা থেকে এডিএম ডিগ্রি নিয়েছেন। এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথে মাস্টার্স ডিগ্রিও নিয়েছেন।

T.A.S / জামান

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা